ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পদ্মা সেতুতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

  |   শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   159 বার পঠিত

পদ্মা সেতুতে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

পদ্মা সেতুতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসের একজন হেলপার ও একজন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৯ ডিসেম্বর) বিকেল চারটার দিকে পদ্মা সেতুর দশ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল চারটার দিকে গোল্ডেন লাইন ও অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সেতুর ওপর কাজ চলমান থাকায় এক লাইনে গাড়ি চলছিল। ফলে এ দুর্ঘটনা ঘটেছে। এতে বাসের এক হেলপার ও একজন যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পদ্মা উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, সেতুর ওপর সড়ক ডিভাইডার দিয়ে কাজ চলমান থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল রয়েছে।

Facebook Comments Box

Posted ২:৪৮ পিএম | শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।