ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নারায়নগঞ্জে আগরবাতি থেকে গ্যাস লাইনে আগুন, দগ্ধ ৪

  |   রবিবার, ১৬ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   153 বার পঠিত

নারায়নগঞ্জে আগরবাতি থেকে গ্যাস লাইনে আগুন, দগ্ধ ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আগরবাতি থেকে গ্যাস লাইনে লাগা আগুনে ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ১ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তারাব পৌরসভার তারাব বিশ্বরোড এলাকার ইয়াজউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় দগ্ধ হয়েছেন মো. জুম্মান (৩০), মো. মিরাজ (২৩), মো. কবির (৪০), মো. সেমিন (২২)৷

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, জুম্মনের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে৷ তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে। বাকিদের ৪ থেকে ৫ শতাংশ পুড়েছে। তাদের ভর্তি রাখা হয়নি। কিছুক্ষণ অবজারভেশনের জন্য রাখা হয়েছে৷

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তারাব বিশ্বরোড এলাকার ওই বাড়িতে একজনের মৃত্যুতে শেষকৃত্যের প্রস্তুতি চলছিল। ওই সময় আগরবাতি জ্বালানোর পর পাশে থাকা গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন ধরে যায়। এ সময় ৪ জন দগ্ধ হন।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:২৫ এএম | রবিবার, ১৬ জুলাই ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।