ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নতুন সাপকে প্রশিক্ষণ দিতে গিয়ে দংশনে প্রাণ গেল সাপুড়ে ঘুটুর

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

নতুন সাপকে প্রশিক্ষণ দিতে গিয়ে দংশনে প্রাণ গেল সাপুড়ে ঘুটুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নতুন ধরা বিষধর সাপকে খেলার প্রশিক্ষণ দিতে গিয়ে সেই সাপের দংশনে আজাদুল ইসলাম ঘুটু (৩১) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া এলাকায় ঘটেছে।

নিহত আজাদুল ইসলাম ঘুটু ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) হেদায়েতুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, আজাদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি তিনি কলাগাছে সাপ পেঁচিয়ে খেলা প্রদর্শন করতেন। মঙ্গলবার বিকেলে শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে একটি পাতা খেলায় সাপ প্রদর্শনের পরিকল্পনা ছিল তার।

এ লক্ষ্যে সোমবার কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে আনেন তিনি। পরে সাপটিকে প্রদর্শনের জন্য প্রশিক্ষণ দেওয়ার সময় একপর্যায়ে সেটি তাকে দংশন করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা প্রথমে তাকে বিষ নামানোর উদ্দেশ্যে জয়পুরহাটের কালাই উপজেলার শিবসমুদ্র এলাকার এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

সেকমো হেদায়েতুল ইসলাম বলেন, “সাপে কাটা রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সাপে দংশনের পর ওঝার কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা দিলে অনেক ক্ষেত্রেই রোগীর জীবন রক্ষা করা সম্ভব।”

Facebook Comments Box

Posted ১১:৩৪ এএম | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।