বিনোদন ডেস্ক | শনিবার, ১৬ মে ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

অসুস্থ শরীর নিয়ে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে টানা প্রচার চালিয়েছেন পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। নির্বাচনের বিজেপির জয়ের পর অভিনেতাকে দেখতে নেমেছে মানুষের ঢল। বৈঠকের পর বৈঠক করেছেন দলীয় কর্মীদের সঙ্গে। মুখ্যমন্ত্রী হয়ে মিঠুনের সঙ্গে দেখা করতে তার বাসায় হাজির হলেন শুভেন্দু অধিকারী।
শনিবার নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে তার সঙ্গে দেখা করতে যান শুভেন্দু। সৌজন্য সাক্ষাৎ শেষে বিজেপিতে মিঠুনের ভূমিকা নিয়ে প্রশংসা শোনা গেল নতুন মুখ্যমন্ত্রীর মুখে।
শুভেন্দু বলেন ,‘মিঠুনদা বলেছিলেন দেখা করতে চান। আমি বলেছিলাম আপনি কেন দেখা করতে আসবেন? আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে দেখা করতে আসবে। সেজন্য আমি তার সঙ্গে দেখা করতে এসেছি।’
মিঠুনের অবদানের কথা তুলে ধরে শুভেন্দু বলেন, ‘এখানকার মা-বোনদের সুরক্ষিত করার জন্য মিঠুনদা নিরলস চেষ্টা করেছেন। পরিশ্রমের কোনও সীমা ছিল না। এই নির্বাচনে সর্বোচ্চ র্যালি, সভা, রোড শো করেছেন তিনি। নির্বাচনের আগে ৮ থেকে ১০ মাস ধরে ইন্ডোর মিটিং করেছেন। মিঠুনদাকে কোনও সাংগঠনিক পদ দিলেও নেন না। আজ আমি জনগণের আশীর্বাদে মুখ্যমন্ত্রী হয়েছি। কিন্তু নেপথ্য কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকারের ভিত্তিতে যে কটা নাম আসে তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম।’
মুখ্যমন্ত্রীর মুখে নিজের এমন প্রশংসা শুনে স্বভাবতই কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন রূপলি পর্দার মহাগুরু। পাশে দাঁড়িয়ে থাকা শুভেন্দু অধিকারীকে আলিঙ্গনে জড়িয়ে ধরেন তিনি।
এরপর মিঠুন বলেন, ‘আমি গ্যারান্টি দিয়ে বলছি, শুভেন্দুর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারেন না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন। আমরা আশীর্বাদধন্য ওনাকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়ে। আগামীতে একের পর এক লড়াই লড়বে এই যোদ্ধা। আর আমি তো রইলাম পেছনে।’
Posted ৭:১৪ পিএম | শনিবার, ১৬ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।