শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

তারেক রহমানের ফিরতে বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে: আইন উপদেষ্টা

বাংলাদেশ ডেস্ক   |   সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   53 বার পঠিত

তারেক রহমানের ফিরতে বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে: আইন উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফিরতে বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আইনি বাধা আছে কিনা, জানা নেই। যদি কোনো বাধা থাকে সেটা সংশ্লিষ্টদের জানালে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা করব।

তিনি বলেন, তারেক রহমান কেন দেশে আসছেন না, এমন মন্তব্য আমরা অনেকেই করি। কিন্তু আমার কাছে মনে হয়, এ ধরনের প্রশ্ন করা খুবই অরুচিকর। এটা মা-ছেলের সম্পর্ক, এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা বা ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনো চিন্তা আছে কিনা, সে বিষয়ে মন্তব্য করা আমার রুচিকর মনে হয় না।

সবচেয়ে ভালো উনারাই বুঝবেন, কখন আসতে হবে। একই সঙ্গে কখন কোন পদক্ষেপ নিতে হবে বলেও উল্লেখ করেন আইন উপদেষ্টা।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, তবে কোনটি উপযুক্ত সময়, এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা তারেক রহমানের রয়েছে। তিনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলেও উপদেষ্টা বিশ্বাস করেন।

Facebook Comments Box

Posted ৪:৩৭ পিএম | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।