| শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 132 বার পঠিত

দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি আবারও একই দিন কর্মসূচি নিয়ে আজ (১৫ সেপ্টেম্বর) ঢাকার মাঠে নামছে। নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। অপরদিকে সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধান বিরোধী দল বিএনপির সমাবেশও ঠিক একই সময়ে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মুন্নাফীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন বলেও জানান তিনি।
এর আগে বিএনপি গণগ্রেপ্তার, নেতাকর্মীদের নির্যাতন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে যৌথভাবে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কমিটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Posted ৫:০৩ এএম | শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।