| রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 168 বার পঠিত
রাজধানীর ডেমরার দেইলা এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন লাগিয়েছে। এতে ওই বাসের চালকের সহকারীর মৃত্যু হয়েছে। চালকের আরেকজন সহকারী দগ্ধ হয়েছেন। তাঁরা দুজনেই বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন।
রোববার ভোর ৩টার দিকে ডেমরা পশ্চিম দেইল্লা পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে বলে ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম জানান।
নিহত ওই তরুণের নাম নাঈম ওরফে নাজিম, বয়স ২০ বছর। বাসের মধ্য থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুনে দগ্ধ আরেকজনও বাসচালকের সহকারী। তাঁর নাম রবিউল। বয়স ২৫ বছর। তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেন, “তারা দুজনই অছিম পরিবহন বাসের হেলপার। রাতে দুজনই বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন।” নাইমের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Posted ৫:০০ এএম | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।