ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

টাইগার পেসারদের তোপে ১৭৬ রানেই ৮ উইকেট হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

টাইগার পেসারদের তোপে ১৭৬ রানেই ৮ উইকেট হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া

ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের তোপের মুখে বিপদে পড়েছে অস্ট্রেলিয়া। ঘাসের পিচে অজি ব্যাটারদের কোনো সুযোগই দিচ্ছেন না টাইগার পেসাররা। এতে ১৭৬ রানেই ৮ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

মধ্যাহ্ন বিরতির পর স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির জুটিতে কিছুটা স্বস্তি ফিরেছিল অস্ট্রেলিয়া শিবিরে। তবে সেই জুটি ভাঙার পর আবারও চাপে পড়ে স্বাগতিকরা।

ইনিংসের ৩৭তম ওভারের প্রথম বলে অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দেন এবাদত হোসেন। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বলে পাঞ্চ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় বল লাগিয়ে স্টাম্পে আঘাত করেন ক্যারি। ১৯ রান করা এই ব্যাটারের বিদায়ে ভাঙে ৫৫ রানের জুটি।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি বো ওয়েবস্টারও। তাসকিন আহমেদের করা ৩৯তম ওভারের তৃতীয় বলে সরাসরি বোল্ড হন তিনি। ১০ বলে ১২ রান করেন ওয়েবস্টার। ৩৯ ওভার শেষে ৬ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৫৪ রান।

এরপর অস্ট্রেলিয়ার সপ্তম উইকেট তুলে নেন হাসান মাহমুদ। অজিদের ১৭৬ রানের মাথায় মিশেল স্টার্ককে ফিরিয়ে নিজের দ্বিতীয় শিকার পূর্ণ করেন হাসান। ফলে ৮ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে অস্ট্রেলিয়া।

এর আগে নতুন বল হাতে দুর্দান্ত শুরু করেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। বিশেষ করে হাসানের সুইং ও বাউন্সে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ১২তম ওভারে জেক ওয়েদারাল্ডকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন হাসান। ২৩ রান করে ফেরেন এই ওপেনার।

দুই ওভার পর আরেক ওপেনার ট্রাভিস হেডকেও বোল্ড করেন হাসান। ২২ রান করে সাজঘরে ফেরেন হেড। এরপর মার্নাস লাবুশেনকে ফিরিয়ে প্রথম উইকেটের দেখা পান এবাদত। মাত্র ১ রান করে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন লাবুশেন।

এর মাঝে অবশ্য জীবন পেয়েছিলেন স্টিভেন স্মিথ। এবাদতের বলে তৃতীয় স্লিপে তাঁর ক্যাচ নিতে পারেননি তানজিদ হাসান তামিম।

অস্ট্রেলিয়ার বিপদ আরও বাড়ে ক্যামেরন গ্রিনের বিদায়ে। তাসকিনের ওভারের শুরুতে ছক্কা হাঁকানোর পর একই ওভারের শেষ বলে শর্ট মিডউইকেটে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন গ্রিন। ১৩ বলে ১৩ রান করেন তিনি।

মধ্যাহ্ন বিরতির আগে ৪ উইকেটে ৭৪ রান নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। বিরতির পর স্মিথ-ক্যারির জুটিতে স্বাগতিকরা কিছুটা ঘুরে দাঁড়ালেও বাংলাদেশের পেসাররা দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেন।

Facebook Comments Box

Posted ৬:৫২ এএম | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।