নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) জেলা শহরের রেড ক্রিসেন্ট ভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান মো. মাসুদ রানা প্রধান।
রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সহ-সভাপতি মো. মতিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিট সেক্রেটারি এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, কার্যকরী নির্বাহী কমিটির সদস্য শরিফুল ইসলাম, পারভিন বানু রুলি, খলিলুর রহমান এবং যুব প্রধান আরাফাত হোসেন। এ সময় স্থানীয় যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকসহ ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের হাতে একটি প্রজেক্টর উপহার তুলে দেন। অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ ছিল।
Posted ৫:৪২ পিএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।