মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

জুতা খুলে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   107 বার পঠিত

জুতা খুলে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুতা খুলে দেশের মাটি স্পর্শ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭–৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি–২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে পৌঁছালে বিএনপির সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় বিমানবন্দরেই তাকে ফুলের মালা পরিয়ে দেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।

এরপর নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। পরে তিনি বিমানবন্দরের বাইরে ফুল বাগানে গিয়ে জুতা খুলে দেশের মাটির স্পর্শ নেন। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

Facebook Comments Box

Posted ৩:১৭ পিএম | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।