সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

জানুয়ারির প্রথম সপ্তাহেই ছয় বিভাগে লিখিত পরীক্ষা

বাংলাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   48 বার পঠিত

জানুয়ারির প্রথম সপ্তাহেই ছয় বিভাগে লিখিত পরীক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ২ বা ৩ জানুয়ারি ছয় বিভাগে একযোগে এ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা জানুয়ারির প্রথম সপ্তাহেই প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের আসন বিন্যাসসহ প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ জানান, ২ বা ৩ জানুয়ারি পরীক্ষা আয়োজনের বিষয়টি নিশ্চিত করে আমাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমরা আসন বিন্যাসসহ অন্যান্য কাজ এগিয়ে নিচ্ছি।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেনও একই নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চলতি বছরের ৫ নভেম্বর প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের ১০,২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪,১৬৬টি পদে নিয়োগের জন্য ১২ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ ধাপের আবেদনের সময়সীমা বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত।

নিয়োগ পরীক্ষার চূড়ান্ত তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে শিগগিরই জানাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:১৯ পিএম | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।