| বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 143 বার পঠিত
সমালোচনার মুখে জমি নিবন্ধন কর কমানো হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ এলাকার জমির মৌজা অনুযায়ী বাণিজ্যিক, আবাসিক, রিয়েল এস্টেট কোম্পানি প্রতিষ্ঠিত এলাকার বাণিজ্যিক ও আবাসিক প্লট এবং প্রত্যন্ত অঞ্চলের জমি– এই পাঁচ শ্রেণিতে উৎসে কর শ্রেণিবিন্যাস করা হয়েছে।
এখন থেকে এই হিসেবে জমি বিক্রির উৎসে কর আদায় করা হবে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন নিয়মে জমির পাঁচটি শ্রেণি করা হয়েছে। এর মধ্যে ‘ক’ শ্রেণি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর এবং ক্যান্টনমেন্ট বোর্ডের নিয়ন্ত্রণাধীন বাণিজ্যিক এলাকা (জমি বা প্লট)। ‘খ’ শ্রেণি সরকারি সংস্থার আবাসিক এলাকা; ‘গ’ ও ‘ঘ’ শ্রেণি হবে যথাক্রমে বেসরকারি কোম্পানি প্রতিষ্ঠিত বাণিজ্যিক ও আবাসিক এলাকা। এই চার শ্রেণির বাইরের জমি থাকবে ‘ঙ’ শ্রেণিতে।
Posted ৫:১৪ এএম | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।