| বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 116 বার পঠিত

প্যাকেটজাত ও খোলা চিনির দাম কেজিতে ৩ টাকা করে কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী, পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হবে।
এতে বলা হয়, ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা ‘ সংক্রান্ত টাস্কফোর্সের গত ১৯ মার্চ অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রিফাইনার্স অ্যাসোসিয়েশনের (বিএসআরএ) ২৭ মার্চের আবেদন পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য সমন্বয় করা হলো।
নতুন দরে খোলা চিনি পাওয়া যাবে প্রতি কেজি ১০৪ টাকায়, আর এক কেজির প্যাকেট চিনির দাম হবে ১০৯ টাকা। আগে এই দাম ছিল যথাক্রমে ১০৭ টাকা ও ১১২ টাকা।
Posted ১১:৫৭ এএম | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।