রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

  |   রবিবার, ৩০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   136 বার পঠিত

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে।

রোববার (৩০ জুলাই) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট মনিটরিং করতে আসনটির ১৫৬টি কেন্দ্রে ১ হাজার ৫৬৩টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনাররা সকাল থেকে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করছেন।

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম (লাঙল), তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট)।

চট্টগ্রামের ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর নিয়ে গঠিত এই আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং নারী ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন। এ ছাড়াও এ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২৩ জন।

প্রসঙ্গত, গত ২ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

Facebook Comments Box

Posted ৩:১৯ এএম | রবিবার, ৩০ জুলাই ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।