ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  |   রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   124 বার পঠিত

ঘন কুয়াশায় দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে। শনিবার রাত ৩টা থেকে এ দুই নৌপথের ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্র নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, রাত ৩টার পর বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়তে থাকলে নৌ-পথ অস্পষ্ট হয়ে যায়। এ কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এসময় পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে মাঝ নদীতে ভাষা শহীদ বরকত ও মাধবী লতা নামের দুইটি ফেরি আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এদিকে ঘন ‍কুয়াশার কারনে নৌ-পথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘাটে নদী পারাপার যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস সালাম জানান, শনিবার রাত ৩দিকে ঘন কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে পাটুরিয়া- দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘন কুয়াশার ঘনত্ব কমতে থাকলে এ নৌ-পথে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

Facebook Comments Box
বিষয় :

Posted ৪:২৭ এএম | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।