| শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 109 বার পঠিত

কয়েকদিনের টানা বর্ষণের ফলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কাশেমবাজার এলাকায় একটি রেলসেতুর মাঝের পিলার দেবে গিয়ে সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় কুড়িগ্রাম থেকে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) রাতে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। একইসঙ্গে দ্রুত সেতু মেরামতের ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সেতু মেরামত না হওয়া পর্যন্ত একই সিডিউলে কুড়িগ্রাম এক্সপ্রেস লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করবে।
কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টার মো. সামসুজ্জোহা জানান, ক্ষতিগ্রস্ত সেতু মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেসের শাটল ও চিলমারীর রমনা স্টেশন থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রীরা কাউনিয়া অথবা লালমনিরহাট স্টেশন থেকে যেতে পারবে।
দ্রুত সেতু মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেন জানান এ কর্মকর্তা।
এদিকে ভোর বেলা কুড়িগ্রামের যাত্রীরা ওই দুটি স্টেশনে গিয়ে ট্রেনের সিডিউল ধরা নিয়ে হতাশায় পড়েছেন। এতে অনেকটা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
Posted ২:৪৩ এএম | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।