সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

এশিয়ান গেমসে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিতে বাংলাদেশ

  |   বুধবার, ০৪ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   125 বার পঠিত

এশিয়ান গেমসে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিতে বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টারফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে আফিফ হোসেনের স্পিন ঘূর্ণিতে মালয়েশিয়ার বিপক্ষে ২ রানের নাটকীয় জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

আগামী ৬ অক্টোবর সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে জিতলে বাংলাদেশের গেমসে অন্তত রৌপ্য পদক নিশ্চিত হবে। সেমিফাইনালে হারলে পরেরদিন ব্রোঞ্জের লড়াইয়ে নামতে হবে তাদের।

বুধবার জিজিয়াং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে ৩ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। পরে অবশ্য অধিনায়ক সাইফ হাসান ও আফিফের ব্যাটে শুরুর বিপর্যয় সামাল দেয় টিম টাইগার্স। কিন্তু ১৪ বলে সমান দুটি করে চার-ছক্কায় ২৩ রান করে সাজঘরে ফেরেন আফিফ। সূত্র: ক্রিকইনফো

এরপর একপ্রান্ত আগলে রেখে ৫২ বলে অপরাজিত ৫০ রান করে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন সাইফ। এ ছাড়া শাহাদাত হোসেন দীপু ২৬ বলে ২১ ও জাকের আলী অনিকের ১৪ বলে ১৪ রান করেন। এতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

এরপর বাংলাদেশের দেওয়া ১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানে ৩ উইকেট হারায় মালয়েশিয়া। এরপর ওপেনার সাইদ আলী মোবারক ৩১ বলে ২০
রান করে ফেরেন। কিন্তু মিডল অর্ডারে ভিরানদিপ সিং বিজয় উন্নিকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন।

এরপর আইনুল হাফিজকে সঙ্গে নিয়ে আবারও জ্বলে ওঠেন ভিরানদিপ সিং। ১৯ এবং ২০ তম ওভারে গিয়ে রিশাধ হোসেন এবং আফিফ হোসেন সেট দুই ব্যাটারকে তুলে নিলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ভিরানদিপ সিং করেছিলেন ৩৯ বলে ৫২ রান। ম্যাচের শেষ ওভারে চতুর্থ বলে তাকে আউট করে দেন আফিফ হোসেন। তার আউটের পরই মূলত বাংলাদেশের জয় নিশ্চিত হয়। মালয়েশিয়া ২০ ওভারে ৮ উইকেটে করে ১১৪ রান।

Facebook Comments Box

Posted ১২:৫৯ পিএম | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।