ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এবার ১২ দিনের কর্মসূচির ঘোষণা আ. লীগের

  |   মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   155 বার পঠিত

এবার ১২ দিনের কর্মসূচির ঘোষণা আ. লীগের

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সারাদেশে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার (১৮ সেপ্টম্বর) বিরোধী দল বিএনপির ১৫ দিনের কর্মসূচি ঘোষণার পর আজ ক্ষমসীন দলের এ ঘোষণা আসে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ কর্মসূচি জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এ সময় তিনি নেতাকর্মীদের সজাগ থেকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মাহবুবউল আলম হানিফ জানান, আগামী ২৩ সেপ্টেম্বর বাইতুল মোকাররম দক্ষিণ গেটে মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায় এবং মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী সমাবেশ অনুষ্ঠিত হবে।

২৬ সেপ্টেম্বর কেরানীগঞ্জে সমাবেশ পালিত হবে।

২৭ সেপ্টেম্বর টঙ্গীতে সমাবেশ করবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। একই দিনে মহানগর উত্তর আওয়ামী লীগ ঢাকার মিরপুরের কাফরুলে সমাবেশ করবে।

২৮ সেপ্টেম্বর দেশ রত্ন শেখ হাসিনার জন্মদিনে একই দিনে ঈদে মিলাদুন্নবী দোয়া মাহফিল বাদ আসর; সারাদেশে একই কর্মসূচি পালিত হবে।

২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

৩০ সেপ্টেম্বর আড়াইটায় কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে।

এরপর আগামী ৪ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইতে আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে টানা এই কর্মসূচি পালনের ঘোষণা দিল ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এর আগে, সোমবার (১৮ সেপ্টেম্বর) সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১৫ দিনের (১৯ সেপ্টেম্বর-৩ অক্টোবর) নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

সোমবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাজধানীর প্রবেশপথে আটটিসহ রাজধানীতে আরও ১১টি অনুষ্ঠিত গণসমাবেশ হবে।

এছাড়া, ঢাকার বাইরে জেলা ও বিভাগীয় পর্যায়েও পাঁচটি রোডমার্চ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
বিষয় :

Posted ১২:২৬ পিএম | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।