শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

একটি দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্তের অপচেষ্টা চালাচ্ছে: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক   |   সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   99 বার পঠিত

একটি দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্তের অপচেষ্টা চালাচ্ছে: মির্জা ফখরুল

একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ। একটা নির্দিষ্ট মার্কায় ভোট দিলে কি কেউ বেহেশতে যেতে পারে? দেশের প্রখ্যাত আলেমরাও এসব অপপ্রচারকে প্রত্যাখ্যান করেছেন।’

সোমবার বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাবুনগরী সাহেব জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া নাজায়েজ বলেছেন এবং চরমোনাইয়ের পীর জামায়াতে ইসলামীকে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন।

বিএনপি মহাসচিব বলেন, এমন একটি দলকে ভোট দিয়ে আমরা আমাদের ঈমান নষ্ট করতে পারি না। তাই আমি মা-বোন ও ভাইদের প্রতি আহ্বান জানাই—কেউ বিভ্রান্ত হবেন না।

এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার গঠন করলে ইমাম-মুয়াজ্জিনদের সরকারি বেতন মন্দিরের পুরোহিতদের ভাতা প্রদান করবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। সকলের স্বাধীনতা নিশ্চিত করা হবে। সংবাদপত্রে স্বাধীনতা নিশ্চিত করা হবে। কারখানা তৈরি করা হবে যাতে করে কর্মসংস্থানের সৃষ্টি হয়।

তিনি বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে সবার আগে আমি মা-বোনদের নিরাপত্তার নিশ্চিত করব। আমি আমার সনাতনী ভাই-বোনদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করব। কৃষকদের কৃষি সমস্যার সমাধান করব।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দবিরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box

Posted ৭:১১ পিএম | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।