নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৩ জুন ২০২৫ | প্রিন্ট | 247 বার পঠিত

ইসরাইলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন শুক্রবার বলেছেন, সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলার প্রতিক্রিয়ায় ইরানের উৎক্ষেপিত ‘বেশিরভাগ’ ড্রোন আটকে দিয়েছে ইসরাইল।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে, ইরান ইসরাইলের দিকে একশ’টি ড্রোন উৎক্ষেপণ করেছে।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিমান বাহিনী ইসরাইলের দিকে উৎক্ষেপিত মনুষ্যবিহীন বিমান (ইউএভি) আটকাতে অভিযান চালিয়ে যাচ্ছে।
এরপর এক সংবাদ ব্রিফিংয়ে ডিফ্রিন বলেন, আমাদের ভূখণ্ড লক্ষ্য করে বৃহৎ আকারের ড্রোন উৎক্ষেপণের বিষয়ে আমরা সতর্ক করেছি। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই বেশিরভাগ ড্রোন আটকানো হয়েছে।
ইরানে সবচেয়ে বড় সামরিক হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলা ইরানের পরমাণু স্থাপনা ও সামরিক কমান্ড সেন্টারসহ প্রায় একশ’টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ও শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীসহ জ্যেষ্ঠ ব্যক্তিরা নিহত হয়েছেন।
Posted ২:৫৬ পিএম | শুক্রবার, ১৩ জুন ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।