জেলা প্রতিনিধি | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘জ্বালানি রূপান্তর নিশ্চিত করি, নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ি’—স্লোগানকে সামনে রেখে আয়োজিত শোভাযাত্রায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।
বক্তারা বলেন, যানবাহন ও শিল্পকারখানার বিষাক্ত ধোঁয়া, অনিয়মিত নির্মাণকাজের ধুলা, বর্জ্য পোড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বাংলাদেশে বায়ুদূষণ উদ্বেগজনক রূপ নিয়েছে। এর চরম মূল্য দিতে হচ্ছে শিশু, প্রবীণ, শ্রমজীবী মানুষ ও নিম্নআয়ের প্রান্তিক জনগোষ্ঠীকে।
নির্মল বায়ু নিশ্চিত করতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
Posted ১০:২০ এএম | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।