ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

মাদক তৈরি ও পাচারের মামলায় মিসরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তাঁদের বিরুদ্ধে মাদক তৈরির উপকরণ আমদানি, কৃত্রিম মাদক উৎপাদন ও পাচারের জন্য সংঘবদ্ধ চক্র গঠনের অভিযোগ রয়েছে।
রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরামের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, কায়রোর একটি আদালত সারাহ খলিফা ও অপর ১১ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেন। তাঁদের বিরুদ্ধে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগও রয়েছে।
৩৯ বছর বয়সী সারাহ খলিফা ‘মিশন ইমপসিবল’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে পরিচিত। অনুষ্ঠানটিতে নিরাপত্তা ও অপরাধসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হতো। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
সারাহর দাবি, মাদকবিরোধী সংস্থার কর্মকর্তারা তাঁকে মাদকের সামনে দাঁড় করিয়ে ছবি তুলেছেন। তাঁর ভাষ্য, জীবনে এর আগে তিনি কখনো মাদক দেখেননি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আখবার এল-ইয়োম জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে বিদেশ থেকে মাদক তৈরির উপকরণ আমদানি করে কৃত্রিম মাদক উৎপাদন এবং পাচারের উদ্দেশ্যে তা মজুতের অভিযোগ রয়েছে।
আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় আসামিদের কাছ থেকে ৭৫০ কেজির বেশি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এ ছাড়া দুটি অ্যাপার্টমেন্টকে মাদক তৈরির পরীক্ষাগার হিসেবে ব্যবহার করা হতো বলে তদন্তে উঠে এসেছে। সেখান থেকে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়।
বিচার চলাকালে ২০ জন সাক্ষ্য দিয়েছেন। আদালতে আসামিদের কথোপকথনের রেকর্ড, ভিডিওসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রমাণও উপস্থাপন করা হয়।
তবে রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।
এদিকে, এক তরুণকে অপহরণ ও মারধরের পৃথক মামলায় সারাহ খলিফাসহ কয়েকজনকে পাঁচ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে। সারাহর একটি কসমেটিক সার্জারি ক্লিনিক ও অনুষ্ঠান আয়োজনের জন্য একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে।
সূত্র: গার্ডিয়ান
Posted ৭:৪৮ এএম | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।