ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

  |   সোমবার, ২০ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   149 বার পঠিত

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান। তিনি বলেন, ‘এ বিস্ফোরণে একজনের হাত কেটে গেছে। তিনি চিকিৎসা নিয়ে হয়তো চলে গেছেন। আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় কিছুক্ষণ আগে পেয়েছি। সেটা বালতিতে ভিজিয়ে রাখা হয়েছে।’

উপকমিশনার বলেন, ‘কারা এটা করেছে বিষয়টি আমরা সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি।’

এদিকে, ককটেল বিস্ফোরণের ঘটনায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে র‍্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের যাওয়ার কথা বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিস্ফোরণে আহত রিয়াদুল রশিদকে (৪০) স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
Facebook Comments Box
বিষয় :

Posted ৩:২২ এএম | সোমবার, ২০ নভেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।