মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আফঈদাকে সরিয়ে বাংলাদেশের নতুন অধিনায়ক মারিয়া মান্ডা

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ২৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

আফঈদাকে সরিয়ে বাংলাদেশের নতুন অধিনায়ক মারিয়া মান্ডা

আজ থেকে ভারতের গোয়ায় শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ‘সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৬’। মাঠে গড়ানোর ঠিক আগের দিন বড় ধরনের চমক দিল বাংলাদেশ দল। ডিফেন্ডার আফঈদা খন্দকারকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে মিডফিল্ডার মারিয়া মান্ডাকে বেছে নিয়েছেন ইংলিশ কোচ পিটার জেমস বাটলার। গতকাল রোববার গোয়ায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে মারিয়ার নাম ঘোষণা করা হয়।

হঠাৎ অধিনায়ক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানান, ‘থাইল্যান্ড সফরে যাওয়ার আগে আফঈদা খন্দকারই দলের অধিনায়ক ছিলেন। ব্যাংককে দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্প এবং সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও তার অধীনে খেলেন মেয়েরা। তবে সার্বিক পারফরম্যান্স মূল্যায়নের পর বাটলার মারিয়া মান্ডাকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।’

বাংলাদেশ নারী ফুটবল দলে প্রায় এক দশক ধরে সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন স্ট্রাইকার সাবিনা খাতুন। তার অধীনেই ২০২২ ও ২০২৪ সালে টানা দুবার সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে কোচ পিটার বাটলারের সঙ্গে কৌশলগত দ্বন্দ্ব ও দূরত্বের কারণে তিনি আর জাতীয় দলে ফিরতে পারেননি।

সাবিনা-পরবর্তী যুগে দলের নেতৃত্বভার দেওয়া হয়েছিল তরুণ ডিফেন্ডার আফঈদা খন্দকারকে। পরবর্তীতে মারিয়া মান্ডা ও ঋতুপর্ণা চাকমারা দলে ফিরলেও বাফুফে ও কোচ আফঈদার ওপরেই আস্থা রেখেছিলেন। এমনকি পারফরম্যান্স ও অভিজ্ঞতার দিক থেকে কিছুটা পিছিয়ে থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের মূল মঞ্চেও আফঈদার কাঁধেই ছিল নেতৃত্বের ভার। তবে সাফের রাজত্ব ধরে রাখার মহাযজ্ঞে নামার ঠিক আগের দিন এই খেলোয়াড়ের হাত থেকে নেতৃত্ব তুলে দেওয়া হলো অভিজ্ঞ মারিয়ার হাতে।

আজ ভারত ও মালদ্বীপ এবং নেপাল ও ভুটানের মধ্যকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের। গ্রুপ ‘বি’-তে থাকা বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২৮ মে, মালদ্বীপের বিপক্ষে। এরপর ৩১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে মারিয়া মান্ডার দল। দুই গ্রুপের শীর্ষ চার দল নিয়ে আগামী ৩ ও ৪ জুন অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। আর আগামী ৭ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের এই মর্যাদাপূর্ণ আসরের।

Facebook Comments Box

Posted ১০:২৫ এএম | সোমবার, ২৫ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।