শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আজ থেকে বন্ধ হচ্ছে খোলা সয়াবিন তেল সরবরাহ

  |   মঙ্গলবার, ০১ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   139 বার পঠিত

আজ থেকে বন্ধ হচ্ছে খোলা সয়াবিন তেল সরবরাহ

বিক্রির সময় ওজনে কম দেওয়া, ভেজাল বন্ধ ও পুষ্টির মান বজায় রাখতে চলতি বছরের ১ আগস্ট থেকে খোলা সয়াবিন তেল বিক্রির অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান।

তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে খোলা সয়াবিন তেল বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

তবে সম্প্রতি শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় আগামী মাসের শুরু থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করতে সম্মত হয়েছে বলে জানান তিনি।

শফিকুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে শুধু সয়াবিন তেলের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য ভোজ্যতেলের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা আসবে।’

আজ মঙ্গলবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ইআরএফ ও ভোক্তা অধিকারের যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব বলেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৮:৫৩ এএম | মঙ্গলবার, ০১ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।