| মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 113 বার পঠিত

বিএনপির পাঁচ নেতার সাজার প্রতিবাদে আগামীকাল বুধবার রংপুর মহানগর এলাকায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে মহানগর বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে এক ভিডিও বার্তায় রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু এই হরতালের ঘোষণা দেন।
ভিডিও বার্তায় মিজু বলেন, ‘অবৈধ আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দীর্ঘায়ত করার লক্ষ্যে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলার ফরমায়েশি রায় প্রদান করেছেন আদালত। সেই রায়ে রংপুর বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ, যুবদল কর্মী আরিফ হোসেনকে সাজা প্রদান করা হয়েছে।
সেই সঙ্গে রংপুর মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেপ্তার এবং বাসায় পুলিশি তল্লাশির নাম হয়রানি করা হচ্ছে। ‘
এরই প্রতিবাদে বুধবার রংপুর মহানগর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে বলে জানান তিনি। এসময় শহিদুল ইসলাম মিজু মহানগরবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনেরও আহ্বান জানান।
Posted ১২:৫২ পিএম | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।