ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: জয়নুল আবদিন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   247 বার পঠিত

অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: জয়নুল আবদিন

অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। 

শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এই দাবি জানান।

দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই নাগরিক সমাবেশের আয়োজন করে। এসময় জয়নুল আবদিন ফারুক বলেন, ‘জনগণের সরকার ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ অন্যান্য জনদুর্ভোগ শেষ হবে না।’

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আজকে অনুরোধ জানাব, আর বিলম্বিত নয়, আর দেরি নয়, আবু সাঈদ, মুগ্ধের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার সন্মান অক্ষুন্ন রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, সংস্কার চলবে, নির্বাচনের দিন-তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। আমি নির্বাচনে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি

সংস্কার প্রসঙ্গে জয়নুল আবদিন বলেন, ১৯৯১ সালে বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ সাহেব, যিনি এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, যিনি রশি টানিয়ে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার ব্যবস্থা করার কারণে বেগম খালেদা জিয়া জনগণের ম্যান্ডেটে প্রধানমন্ত্রী হয়েছিলেন।

বিএনপির এই নেতা বলেন, আপনার কাছেও এরকম একটি নির্বাচনের প্রত্যাশা নিয়ে আমরা প্রতিদিন এই প্রেস ক্লাবের সামনে বলতে চাই, একানব্বই সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার নাই। যে সংস্কার দিয়ে জনগণ ৪০ টাকায় চাল কিনতে পারবে সেই সংস্কার দরকার।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা রেজাবুদ্দৌলা চৌধুরী, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, সাবেক ছাত্রনেতা সুরঞ্জন ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

Posted ৯:৪২ এএম | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।