মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মধ্যমাঠ ঘিরেই পরিকল্পনা মনিকাদের

খেলাধুলা ডেস্ক   |   সোমবার, ০২ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   26 বার পঠিত

মধ্যমাঠ ঘিরেই পরিকল্পনা মনিকাদের

মাঠের লড়াই শুরু হয়েছে রোববার। নারী এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে ফিলিপাইনকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। আর বাংলাদেশের মেয়েরা ম্যাচের লড়াইয়ে নামবে মঙ্গলবার। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে ৯ বারের চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হবেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। সেই ম্যাচের আগে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে পিটার বাটলারের দল। শক্তিশালী চীনকে থামাতে হলে মধ্যমাঠের নিয়ন্ত্রণ নিতে হবে। এর দায়িত্ব মনিকা চাকমা-মারিয়া মান্ডার ওপর। গতকাল অনুশীলন শেষে মনিকা চাকমা বলেছেন মূল লড়াইয়ে মাঝমাঠে তাদের আলো ছড়াতেই হবে।

গ্রুপের বাকি দুই দলের মধ্যে উত্তর কোরিয়াও বেশ শক্তিশালী। আর উজবেকিস্তান বলতে গেলে বাংলাদেশের সমমানের। তবে বাংলাদেশের মনোযোগ এখন চীনের বিপক্ষে ম্যাচ নিয়ে। আর সেই ম্যাচে মাঝমাঠ নিয়ন্ত্রণে রাখতে চেষ্টার ত্রুটিও রাখবেন না বলে জানান মনিকা চাকমা, ‘আমরা ওদের সঙ্গে খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। যেহেতু ওদের সঙ্গে খেলার সুযোগ হয়েছে, আমরা সেই সুযোগ কাজে লাগাব। আর মিডফিল্ডের কথা বলতে গেলে–আমরা যখন খেলব, তখন সবকিছু মেইনটেইন করে কার কী দায়িত্ব, সেটা পালন করে খেলার চেষ্টা করব।’

কোচ হয়তো একটা পরিকল্পনা নিয়ে একাদশ সাজান। ম্যাচের মুহূর্তে নিজেরাও অন্য ছকে খেলেন বলে জানান এ মিডফিল্ডার, ‘অবশ্যই, কোচের পরিকল্পনার বাইরেও আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ থাকে। যেমন মারিয়া উপরে চলে গেলে আমার মিডফিল্ড হোল্ড করে রাখতে হয়। এই বিষয়গুলো আমরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করে খেলছি। যেহেতু ওরা শক্তিশালী টিম, তাই আমরা সব দিক দিয়ে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’

প্রতিপক্ষ তিন দলই বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। তাই তাদের বিপক্ষে পরিস্থিতি বুঝে খেলবেন বলে জানান মনিকা চাকমা, ‘যেহেতু ওরা অনেক ভালো টিম এবং ওদের সঙ্গে আগে আমাদের খেলার অভিজ্ঞতা নেই, তাই মাঠে নেমে পরিস্থিতি বুঝে আমাদের খেলতে হবে। আমরা অনেক দিন ধরে এখানে আছি। আমরা এই আবহাওয়ার সঙ্গে এখন অনেকটাই মানিয়ে নিয়েছি। আমরা এখানে ভালো প্র্যাকটিস করছি। দিন দিন আমাদের উন্নতি হচ্ছে। সব মিলিয়ে টিম ভালো আছে।’

শুধু প্রতিপক্ষ নিয়ে নয়, নিজেদের নিয়েও ভাবছেন মনিকা, ‘আমাদের গোলকিপার থেকে স্ট্রাইকার পর্যন্ত সবাইকেই শক্তিশালী হতে হবে। অবশ্যই আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। ডিফেন্ডিং ও অ্যাটাকিং– দুই দিক নিয়েই কাজ করছি। বল পেলে অবশ্যই আমরা আক্রমণ করব, আর বল হারালে দ্রুত পজিশনে ফিরে আসার চেষ্টা করব। আমরা আমাদের নিজেদের নিয়েই বেশি ভাবছি। কারণ আমাদের এখানে পারফর্ম করতে হবে। দেশের জন্য, নিজের জন্য এবং পরিবারের জন্য আমরা খেলতে এসেছি। তাই আমরা আমাদের দেশের কথাই ভাবছি।’

Facebook Comments Box

Posted ১২:৪২ পিএম | সোমবার, ০২ মার্চ ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।