মঙ্গলবার ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ফ্রান্সে বিবিসির ইফতার

  |   মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   86 বার পঠিত

ফ্রান্সে বিবিসির ইফতার

ফ্রান্সে অবস্থানরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ বিজনেস কনসালটিং বিবিসির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার প্যারিসের ক্যাপে লুনা রেষ্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সিনিয়র সাংবাদিক অধ্যাপক অপু আলমের সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত ভট্টাচার্য শুভ পরিচালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বিজনেস কনসালটিংয়ের কর্ণধার ও অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফ্রান্স বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া, সাধারণ সম্পাদক আব্দুল মালেক হিমু, তৃতীয় বাংলা ডটকমের সম্পাদক এনায়েত হোসেন সোহেল, সময় টিভি বিশেষ প্রতিনিধি লুৎফুর রহমান বাবু, ইউরো বিডি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ইমরান মাহমুদ, আর টিভি ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজ, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি শাহ সোহেল আহমদ, ইউরো ফোকাস এর সিইও এম আলী চৌধুরী, এনটিভি ইউরোপ এর ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, ডিবিসি নিউজ ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোঃ জাফর,বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমদ,দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর ফ্রান্স প্রতিনিধি শাবুল আহমদ, দৈনিক মুক্ত খবর এর ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, প্যারিস টাইমের সম্পাদক সালাহ উদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের সদস্য সচিব এমদাদুল হক স্বপন, স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সের সভাপতি উবায়দুল ইসলাম রিয়াদ,বিশিষ্ট কমিউনিটি নেতা কামাল সিকদার।

Facebook Comments Box

Posted ১১:১৫ পিএম | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।