সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ক্যালগেরিতে কনস্যুলার সার্ভিস সম্পন্ন

কমিউনিটি-সংবাদ ডেস্ক   |   সোমবার, ২৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   167 বার পঠিত

ক্যালগেরিতে কনস্যুলার সার্ভিস সম্পন্ন

কানাডার ক্যালগেরিতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে দুইদিন ব্যাপী কনস্যুলার সার্ভিস সম্পন্ন হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মাঝে মেশিন রিডেবিল পাসপোর্ট, ই-পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ডসহ বিভিন্ন সেবা প্রদান করছে কানাডার অটোয়ার বাংলাদেশ হাইকমিশন অফিসের একটি দল। দুইদিন ব্যাপী এই কনস্যুলার সার্ভিসে প্রবাসীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

শুধু ক্যালগেরির প্রবাসী নয়, এই সেবা নিতে কানাডার অন্যান্য প্রভিন্স থেকেও যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির আমন্ত্রণে ২ দিনের এই সেবা কার্যক্রমের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ হাইকমিশন অটোয়ার ফাস্ট সেক্রেটারি মো. মহিউদ্দিন এবং মো. সাজ্জাদ হোসাইন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন, সহ-সভাপতি সাইফুল ইসলাম মিশন, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদসহ সংগঠনের অন্যান্যরা।

বাংলাদেশ কমিউনিটির প্রবাসীদের মাঝে পাসপোর্ট সেবা কার্যক্রম দ্রুত ও সহজভাবে তরান্বিত করার লক্ষ্যেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

উল্লেখ্য, দুইদিন ব্যাপী এই কনস্যুলার সেবায় প্রায় পাঁচ শতাধিক মানুষকে সেবা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:২২ পিএম | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।