সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বিক্ষোভকালে টায়ারে আগুন জ্বালাতে গিয়ে দগ্ধ হলেন সাবেক ছাত্রদল নেতা

কমিউনিটি-সংবাদ ডেস্ক   |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   81 বার পঠিত

বিক্ষোভকালে টায়ারে আগুন জ্বালাতে গিয়ে দগ্ধ হলেন সাবেক ছাত্রদল নেতা

মনোনয়ন বাতিলের দাবিতে টায়ারে আগুন জ্বালাতে গিয়ে সাবেক এক ছাত্রদল নেতার শরীরে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় বিক্ষোভকালে এ ঘটনা ঘটে। এসময় ছুটতে থাকেন শহিদুল ইসলাম নামে ওই নেতা। পরে তার সহকর্মীরা শরীরের জামা খুলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শহিদুল ইসলাম জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শহিদুল ইসলাম বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নাসির হোসেন অস্থিরকে বিএনপি থেকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ করছিলেন তার সমর্থকরা। এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন।

জানতে চাইলে মনোনয়ন বঞ্চিত নাসির হোসেন অস্থির বলেন, ‘আসনটিতে মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করেছি। দল মনোনয়ন না দিলে আমার সমর্থকরা বিক্ষোভ করেন। এসময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের শরীরে আগুন ধরে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:৩৫ পিএম | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।