সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ইউরোপ-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

  |   সোমবার, ০৮ মে ২০২৩   |   প্রিন্ট   |   1106 বার পঠিত

ইউরোপ-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

ইউরোপের প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সর্ববৃহৎ সংগঠন ইউরোপ-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ মে) ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় পর্তুগাল, স্পেন, ইতালি, জার্মান, পোল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের সদস্যরা অংশগ্রহণ করেন।

বিগত দুই বছরের পথচলার সাথে জড়িত গণমাধ্যম কর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশি প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংবাদের মাধ্যমে প্রেসক্লাবের সদস্যরা ভূমিকা রাখার জন্য নির্দেশনামূলক বক্তব্য রাখা হয়। সভায় এ বছর ইউরোপের যেকোনো একটি দেশে সংবাদকর্মীদের একটি মিলনমেলা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

জমির হোসেনের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার এম আর আহমেদের (রাজ) সঞ্চালনায় সাধারণ সভায় সংগঠনকে গতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অ্যাড. আনিচুজ্জামান আনিস, সহ-সভাপতি হাবিব উল্লাহ বাহার, জার্মান থেকে যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পাটওয়ারী (পর্তুগাল), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ (পর্তুগাল), স্পেন থেকে ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ মুবিন খান প্রমুখ।

সভাপতির বক্তব্যে জমির হোসেন ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশি প্রবাসীদের মধ্যে দূতাবাসের সঙ্গে অনেক সময় দূরত্ব কিংবা ঝামেলার সৃষ্টি হয়। ইউরোপ-বাংলাদেশ প্রেসক্লাবের সকল সদস্যদের এ ধরনের সমস্যা থেকে বেড়িয়ে সঠিক আলোচনার মাধ্যমে সদস্যদের কাজ করতে হবে।

তিনি বাংলাদেশের মূলধারার সাংবাদিকদের অনুসরণ করে প্রবাসে সাংবাদিকতার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে আহ্বান জানান।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৮:০৭ এএম | সোমবার, ০৮ মে ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।