বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

প্রতীক না পেতেই সমাবেশ করায় বিএনপি নেতাকে জরিমানা

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৯ মে ২০২৪   |   প্রিন্ট   |   175 বার পঠিত

প্রতীক না পেতেই সমাবেশ করায় বিএনপি নেতাকে জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পাওয়ার আগেই সমাবেশ করায় উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সমাবেশে রান্না করা খিচুড়ি স্থানীয় তিনটি মাদরাসায় পাঠানো হয়।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় মহেড়া ইউপি কার্যালয়ের সামনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফিরোজ হায়দার খানের নির্বাচনী সমাবেশের আয়োজন ও ৫০০ মানুষের জন্য খিচুরি রান্না করা হয়। এ খবর পেয়ে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে সমাবেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় সমাবেশের আয়োজক উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সমাবেশে রান্না করা খিচুড়ি উপজেলার জামুর্কী কাচারীবাড়ী, ধল্যা ও দেওহাটা মাদরাসায় ছাত্রদের জন্য পাঠানো হয়।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান বলেন, প্রতীক পাওয়ার আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করায় আয়োজকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া সমাবেশে রান্না করা খাবার তিন মাদরাসায় পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৯:৫৬ এএম | রবিবার, ১৯ মে ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।