মঙ্গলবার ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল অ্যাট লার্জ পদে বিজয়ী বাংলাদেশি আমেরিকান ড. নীনা আহমেদ

  |   শনিবার, ২০ মে ২০২৩   |   প্রিন্ট   |   78 বার পঠিত

ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল অ্যাট লার্জ পদে বিজয়ী বাংলাদেশি আমেরিকান ড. নীনা আহমেদ

পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া সিটির ডেমক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে ‘সিটি কাউন্সিল অ্যাট লার্জ’ পদে বিজয়ী হয়েছেন  ড. নীনা আহমেদ। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে ২৭ জন প্রার্থী ছিলেন। এরমধ্যে ‘সিটি কাউন্সিল অ্যাট লার্জ’ পদে  বাংলাদেশি আমেরিকান ড. নীনা আহমেদসহ ৫ জন বিজয়ী হন।

এসব আসনে রিপাবলিকান পার্টির কোন প্রার্থী না থাকায় আনুষ্ঠানিক রেজাল্টের জন্যে নভেম্বরের চূড়ান্ত নির্বাচনের দিনের অপেক্ষায় থাকতে হবে। সিটি মেয়রের মতোই পুরো সিটির ভোটে কাউন্সিল অ্যাট লার্জ পদপ্রার্থীগণকে বিজয়ী হতে হয়। মেয়রের সমান্তরাল ক্ষমতার অধিকারি থাকেন তারা এবং সিদ্ধান্ত গ্রহণে মেয়রকে সার্বক্ষণিক পরামর্শ/সহযোগিতা দিতে হয়। ড. নীনা আহমেদের বিজয়ে ফিলাডেলফিয়া কম্যুনিটিতে উল্লাস চলছে। তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন সকলে।

উল্লেখ্য, ড. নীনা আহমেদ এর আগে এই সিটির ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডেমোক্র্যাটিক প্রাইমারীতে কাউন্সিল অ্যাট লার্জ পদে বিজয়ী অপর ৪ জন হলেন ইসাইয়া টমাস, ক্যাথারিন গিলমোর রিচার্ডসন, রু ল্যান্ডো এবং জিম হ্যারিটি। একইদিন অনুষ্ঠিত সিলবোর্ন সিটি কাউন্সিলের ডেমোক্র্যাটিক প্রাইমারীতে দুই বাংলাদেশী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এর একজন নূরুল হাসানের এটি হবে তৃতীয় মেয়াদের বিজয়। আর সালাহউদ্দিন মিয়া এবারই প্রথম প্রার্থী হয়েছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৪৫ এএম | শনিবার, ২০ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।