বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নিউইয়র্কে কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার হিসেবে তৃতীয় মেয়াদে নিয়োগ পেলেন তৈয়েবুর রহমান হারুন

  |   বুধবার, ০৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   87 বার পঠিত

নিউইয়র্কে কুইন্স কমিউনিটি বোর্ড মেম্বার হিসেবে তৃতীয় মেয়াদে নিয়োগ পেলেন তৈয়েবুর রহমান হারুন

তৃতীয় বারের জন্য নিউইয়র্ক সিটির কুইন্স কমিউনিটি বোর্ড-৮ এর একজন মেম্বার হিসেবে নিয়োগ পেলেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট, মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকার প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ তৈয়েবুর রহমান হারুন। মোহাম্মদ তৈয়েবুর রহমান হারুন কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ড কর্তৃক আগামী দুই বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন।

কমিউনিটি বোর্ড নিউইয়র্ক সিটির সকল কমিউনিটি বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোথায় নতুন স্কুল নির্মিত হবে, কোন জোনে কত তলা ভবন হবে, কোথায় মদের দোকান হবে, সিটি বাজেটে অংশগ্রহণসহ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে। তারা তাদের নিজেদের কমিউনিটির উন্নয়ন সাধনের জন্য সিটি চাটারকে নিজস্ব প্ল্যান দিতে পারে। মোহাম্মদ তৈয়েবুর রহমান হারু বাংলাদেশী তথা দক্ষিণ এশিয়ান কমিউনিটির উন্নয়নের জন্য কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

Posted ২:০৬ এএম | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।