বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

চার পেনাল্টি ঠেকিয়ে পিএসজিকে শিরোপা জেতালেন সাফোনোভ

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   145 বার পঠিত

চার পেনাল্টি ঠেকিয়ে পিএসজিকে শিরোপা জেতালেন সাফোনোভ

টাইব্রেকারে রূপকথা লিখলেন গোলরক্ষক মাতভেই সাফোনোভ। একাই ঠেকিয়ে দিলেন প্রতিপক্ষের চারটি শট! রুশ এই গোলরক্ষকের অতিমানবীয় পারফরম্যান্সে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোকে হারিয়ে প্রথমবারের মতো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতেছে পিএসজি।

নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত ছিল। ৩৮ মিনিটে খাভিচা কাভারাস্খেলিয়ার গোলে পিএসজি এগিয়ে গেলেও ৫৯ মিনিটে পেনাল্টি থেকে ফ্লামেঙ্গোকে সমতায় ফেরান জর্জিনিয়ো।

খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে সদ্য ফিফা বর্ষসেরা হওয়া উসমান দেম্বেলে শট মিস করে দলকে চাপে ফেলে দেন। কিন্তু পিএসজির ত্রাতা হয়ে দাঁড়ান সাফোনোভ। ফ্লামেঙ্গোর সাউল নিগেস, পেদ্রো, লিও পেরেইরা ও লুইস আরাউহোর শট অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন তিনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ২-১ ব্যবধানের জয়ে বিশ্বজয়ের উল্লাসে মাতে লুইস এনরিকের শিষ্যরা।

Facebook Comments Box
বিষয় :

Posted ১:০৩ পিএম | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।