বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কমিউনিটিতে পরিচিত সদা হাসি মুখের মানুষ মৌ-এর মৃত্যু

  |   সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   133 বার পঠিত

কমিউনিটিতে পরিচিত সদা হাসি মুখের মানুষ মৌ-এর মৃত্যু

শাহীন আক্তার আহমেদ মৌ, নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটিতে পরিচিত মুখ। গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) ভোর রাতে বেলভিউ হাসপাতালে মৃত্যুবরন করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন। উচ্চ রক্তচাপ ও মস্তিস্কে অতিরিক্ত ক্ষরণে তার এই মৃত্যু বলে জানা গেছে। কয়েকদিন ধরেই তিনি এই হাসপাতালে ভর্তি ছিলেন।

নিউইয়র্কের বিশিষ্ট গ্যাস্ট্রোনলোজিস্ট এবং সাপ্তাহিক দেশবাংলা ও বাংলা টাইমস-এর সম্পাদক ডা. সারওয়ারুল হাসান চৌধুরীর ব্যক্তিগত সহকারী ছিলেন মৌ। দেশবাংলা ও বাংলা টাইমস পত্রিকায় মৌ দীর্ঘদিন কাজ করেছেন। সদা হাসি মুখের মানুষ মৌ-এর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর পর তার মরদেহ ব্রুকলীনের কনি আইল্যান্ডস্থ আল রায়ান মুসলিম ফিউনারেলে রাখা হয়। তার নামাজে জানাজা শুক্রবার (৩ ফেব্রুয়ারী) বাদ জুম্মা জামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয় এবং ঐদিন রাতেই এমিরাটস এয়ালরাইন্সের ফ্লাইটে তার মরদেহ বাংলাদেশ পাঠানো হয়।

প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মৌ-এর নামাজে জানাজায় অংশ নেন। জানা গেছে, মৌ-এ মরদেহ বাংলাদেশে তার গ্রামের বাড়ী মানিকগঞ্জে দাফন করা হয়েছে। সেখানে তার ভাই-বোন রয়েছে। মৌ ব্যক্তিগত জীবনে বিধবা ছিলেন। ২০১৫ সালে মৌ আমেরিকায় আসেন। বসবাস করতেন জামাইকাতে। কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে তার নিয়মিত উপস্থিতি ছিল। ছবিঃ নিহার সিদ্দিকী

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৯:২৫ এএম | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।