মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আফগানিস্তানের বিশ্বকাপ দলে নাঈব-নাভিন উল

খেলা ডেস্ক   |   বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   168 বার পঠিত

আফগানিস্তানের বিশ্বকাপ দলে নাঈব-নাভিন উল

বয়স মোটে ২৬ বছর। তবু ওয়ানডে ফরম্যাট থেকে ২০২৩ বিশ্বকাপের পরই অবসর নিয়েছেন নাভিন উল হক। টি-২০ ক্যারিয়ার লম্বা করাই ছিল উদ্দেশ্য। কিন্তু ২০২৪ সালের ডিসেম্বরের পর কোন আন্তর্জাতিক টি-২০ খেলা হয়নি তার। কারণটা অবশ্যই ইনজুরি। ফিট হওয়া নাভিন উলকে ফিরিয়ে ফেব্রুয়ারির টি-২০ বিশ্বকাপের দল দিয়েছে আফগানিস্তান।

নাভিন উলের সঙ্গে টি-২০ বিশ্বকাপের দলে আছেন পেস অলরাউন্ডার গুলবাদিন নাঈব। তিনি আফগানদের সর্বশেষ সিরিজের দলে ছিলেন না। তাদের সঙ্গে আফগানিস্তানের টি-২০ দলের চমক ২০ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ ইশাক।

সেই অর্থে আফগানিস্তানের টি-২০ বিশ্বকাপ দল থেকে বড় কোন নাম বাদ পড়েনি। কেবল আল্লাহ গজনফর নেই ১৫ জনের দলে। তাকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে। ডানহাতি অফ স্পিনার মুজিব উর রহমান ডাক পাওয়ায় বাদ পড়েছেন তিনি। রশিদ খানের নেতৃত্বে আফগানদের বিশ্বকাপ দলে আছেন অভিজ্ঞ মোহাম্মদ নবী, রহমানুল্লাহ গুরবাজ ও ফজল হক ফারুকি।

আফগানিস্তান বিশ্বকাপের আগে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে। ১৯ জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে হওয়া সিরিজে আফগানদের বিশ্বকাপ দলই অংশ নেবে।

আফগানিস্তানের টি-২০ বিশ্বকাপের দল: রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, আব্দুল্লাহ আহমেদজাই, সাদেকুল্লাহ আতাল, ফজলহক ফারুকি, রহমানুল্লাহ গুরবাজ, নাভিন উল হক, মোহাম্মদ ইশাক, সাদেকুল্লাহ আতাল, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, দারভিশ রাসুলি, ইব্রাহিম জাদরান।

Facebook Comments Box

Posted ৪:১০ পিএম | বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।