ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা বাংলাদেশের মাহি

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা বাংলাদেশের মাহি

বিশ্বসুন্দরীর মুকুট জয়ের স্বপ্ন পূরণ হয়নি। জায়গা হয়নি সেরা ৩০-এও। তবে আন্তর্জাতিক মঞ্চে নিজের স্বকীয়তা ও দর্শকদের ভালোবাসায় অনন্য অর্জন গড়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দর্শকদের ভোটে দুটি বিভাগে সেরা হয়েছেন তিনি। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে হয়েছেন প্রথম রানারআপ।

সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছেন মাহি। মূল মুকুটের লড়াইয়ে এগিয়ে যেতে না পারলেও দর্শকদের ভোটে পাওয়া এই স্বীকৃতি বাংলাদেশের জন্য এনে দিয়েছে বিশেষ আনন্দের উপলক্ষ।

প্রতিযোগিতার শুরু থেকেই ব্যতিক্রমী উপস্থিতি দিয়ে নজর কাড়েন মাহি। বিশেষ করে সুইমস্যুট পর্বে তার পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আলোচনা। অন্য প্রতিযোগীরা যখন বিকিনি বেছে নিয়েছিলেন, তখন মাহি মঞ্চে হাজির হন পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে।

পোশাকের পেছনে ছড়িয়ে থাকা দীর্ঘ নীল কাপড় আর আত্মবিশ্বাসী উপস্থাপনায় তুলে ধরেন নিজের স্বকীয়তা। তার এই ব্যতিক্রমী সাজ দর্শকদের নজর কাড়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা পায়। শেষ পর্যন্ত দর্শকদের ভোটেও সেই বিভাগে সেরার স্বীকৃতি পান তিনি।

শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অর্জনের খবর জানান মাহি। তিনি জানান, সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই দর্শকদের ভোটে বিজয়ী হয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছে দেশ।

নিজের এই অর্জনকে কেবল ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখছেন না মাহি। তার কাছে এটি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমর্থন ও অংশগ্রহণের প্রতিফলন।

আরেকটি পোস্টে বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের সঙ্গে নিজের নাম দেখতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মাহি জানান, পুরো প্রতিযোগিতার যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও উৎসাহ তাকে সাহস জুগিয়েছে। প্রতিটি পদক্ষেপে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেছেন তিনি।

মূল মুকুট অধরা থাকলেও দর্শকদের ভোটে দুটি বিভাগে জয় এবং জাতীয় পোশাক বিভাগে প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকে স্মরণীয় করে রাখলেন মাহি। দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’

Facebook Comments Box

Posted ৪:১২ পিএম | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।