ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কপ-৩১-এ জ্বালানি সাশ্রয়ে বিশ্বসেরা বাংলাদেশের হ্যামস গার্মেন্টস

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

কপ-৩১-এ জ্বালানি সাশ্রয়ে বিশ্বসেরা বাংলাদেশের হ্যামস গার্মেন্টস

জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব শিল্পায়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফর এনার্জি সেভিংস ২০২৬’ অর্জন করেছে বাংলাদেশের হ্যামস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হ্যামস গার্মেন্টস লিমিটেড।

গত ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ ‘রেনোভেটেড বিল্ডিং’ ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটিকে এ আন্তর্জাতিক সম্মাননা দেওয়া হয়।

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত হ্যামস গার্মেন্টসের কারখানাটি লিড (এলইইডি) প্লাটিনাম সনদপ্রাপ্ত। লিড সনদের মূল্যায়নে ১১০ পয়েন্টের মধ্যে ১০৮ পয়েন্ট অর্জন করেছে কারখানাটি। জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি, সৌরবিদ্যুৎ উৎপাদন, উন্নত পরিচালনব্যবস্থা ও কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ৭৫ শতাংশ জ্বালানি সাশ্রয় করেছে। একই সঙ্গে পরিচালন পর্যায়ে কার্বন নিঃসরণ কমিয়েছে ৭৮ দশমিক ১ শতাংশ।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত এক বছরে প্রতিষ্ঠানটির যাচাইকৃত জ্বালানি সাশ্রয়ের পরিমাণ ২ হাজার ৪২০ মেগাওয়াট-ঘণ্টা।

কপ-৩১-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সফিকুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার টেম্পলটন।

এ আন্তর্জাতিক অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সফিকুর রহমান বলেন, ‘সবুজ ভবন নির্মাণ কোনো ব্যয়বহুল বিলাসিতা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি অপরিহার্য বিনিয়োগ।’

তিনি বলেন, পরিকল্পিত বিনিয়োগ ও সঠিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি পরিচালন ব্যয় কমানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো সম্ভব।

Facebook Comments Box

Posted ৭:১৯ এএম | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।