ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ১৯ আরোহীর

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   30 বার পঠিত

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, প্রাণ গেল ১৯ আরোহীর

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। প্রাথমিকভাবে বিমানটি রুশ সামরিক বাহিনীর এএন-১২ (An-12) মডেলের বলে শনাক্ত করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) কেমেরোভোর আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য কাস্পিয়ান পোস্ট।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে বিমানটি দ্রুত নিচের দিকে নামতে থাকে এবং মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।

কেমেরোভোর গভর্নর ইলিয়া সেরেদিউক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইয়াগুনোভো এলাকায় বিমান দুর্ঘটনার বিষয়টি জানান। তিনি বলেন, দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে জরুরি সেবা সংস্থার কর্মীরা উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন।

গভর্নর আরও জানান, আঞ্চলিক প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরবর্তী এক ভিডিও বার্তায় তিনি জানান, দুর্ঘটনার আগে বিমানটি ওই অঞ্চলের আকাশসীমা দিয়ে উড়ে যাচ্ছিল।

এদিকে, এ দুর্ঘটনার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Facebook Comments Box

Posted ৬:২৮ এএম | বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।