ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হজে বাড়তি কোটায় নিবন্ধনের সুযোগ, আবেদন করা যাবে ২২ নভেম্বর পর্যন্ত

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   25 বার পঠিত

হজে বাড়তি কোটায় নিবন্ধনের সুযোগ, আবেদন করা যাবে ২২ নভেম্বর পর্যন্ত

২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য সুখবর। বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সুযোগ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী ২২ নভেম্বর পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে। তবে কোটা পূর্ণ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যাবে নিবন্ধন।

সোমবার (১৬ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা অনুমোদন করা হয়েছিল। পরবর্তীতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা বাড়িয়েছে সৌদি আরব।

বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটা পূরণের লক্ষ্যে নতুন করে প্রাথমিক নিবন্ধনের এ সুযোগ দেওয়া হয়েছে। আগামী ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, বর্ধিত ও অব্যবহৃত কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

এদিকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল করা হবে।

Facebook Comments Box

Posted ৩:২৩ পিএম | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।