ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কোনাল আবারও ‘বকুলপুরে’, ফিরছে জনপ্রিয় সেই গান

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   17 বার পঠিত

কোনাল আবারও ‘বকুলপুরে’, ফিরছে জনপ্রিয় সেই গান

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বকুলপুর’ ফিরছে তৃতীয় সিজন নিয়ে। নতুন গল্প ও নতুন পরিচালকের সঙ্গে ধারাবাহিকটিতে থাকছে আগের দুই সিজনের জনপ্রিয়তার যোগসূত্রও। আর সেই যোগসূত্রের অন্যতম ‘আমি বকুলপুরের রানী’ গানটি এবারও থাকছে কোনালের কণ্ঠে।

প্রথম দুই সিজনে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। এবার নতুন সংগীতায়োজনে তৃতীয় সিজনের জন্যও গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।

গত শনিবার রাজধানীর মগবাজারের ফোকাস স্টুডিওতে গানটির রেকর্ডিং করেন কোনাল। এ সময় নাটকটির পরিচালক হাসান রেজাউলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গানটির কথা লিখেছেন আশিক বন্ধু।

কোনাল বলেন, ‘এই টাইটেল গানটি ইতোমধ্যে দর্শকের পছন্দের তালিকায় উঠে আসায় আমি মুগ্ধ। তাই আবারও এর সঙ্গে নতুন করে যুক্ত হলাম। আশা করি, এবারও শ্রোতাদের ভালোবাসা ও গ্রহণযোগ্যতা পাব।’

দীপ্ত টিভির জনপ্রিয় এ ধারাবাহিকের প্রথম দুটি সিজন পরিচালনা করেছিলেন কায়সার আহমেদ। তৃতীয় সিজনে পরিচালনার দায়িত্ব নিয়েছেন হাসান রেজাউল। তবে পরিচালক বদলালেও ধারাবাহিকটির রচয়িতা হিসেবে থাকছেন আহমেদ শাহাবুদ্দীন।

‘বকুলপুর’-এর প্রথম সিজন করোনাভাইরাস মহামারির কারণে ২৬৪ পর্বে শেষ হয়েছিল। এরপর ২০২২ সালে শুরু হয় দ্বিতীয় সিজন, যা ২০২৪ সালে ৭৮৮ পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয়।

তৃতীয় সিজনেও থাকছে গ্রামের গল্প। তবে এবার গল্পে নতুন মাত্রা যোগ হচ্ছে যাত্রাপালা। পাশাপাশি প্রেম-ভালোবাসা, পারিবারিক সংকট ও গ্রামের রাজনীতিও গুরুত্ব পাবে।

পরিচালক হাসান রেজাউল বলেন, ‘গানটির প্রতি সুবিচার কোনালই করতে পারবেন। তাই আমরা অন্য কাউকে ভাবিনি।’

তিনি আরও বলেন, ‘এবারও গ্রামের গল্প থাকছে। প্রেম-ভালোবাসা, পারিবারিক সংকট ও গ্রামের রাজনীতির পাশাপাশি নতুন করে যুক্ত হচ্ছে যাত্রাপালা।’

Facebook Comments Box

Posted ৭:৫৮ এএম | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।