শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

শততম টেস্টে ৯৯ রানে অপরাজিত মুশফিক

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   89 বার পঠিত

শততম টেস্টে ৯৯ রানে অপরাজিত মুশফিক

প্রথম দিনের ৯০ ওভার শেষ হতেই এগিয়ে এলেন আম্পায়ার। থমকে দাঁড়ালেন মুশফিকুর রহিমও। দূর থেকে যতটুকু ধারণা পাওয়া যায়- একটা ওভার বাড়ানো যায় কিনা, আয়ারল্যান্ড অধিনায়কের সঙ্গে এই নিয়েই আলোচনা। শেষ পর্যন্ত স্টাম্পের বেল ফেলে দিলেন আম্পায়ার। ঢাকা টেস্টের প্রথম দিন ৪ উইকেটে ২৯২ রানে শেষ করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম অপরাজিত ৯৯ রানে।

দিন শেষে ব্যাটারের ১ রানের অপেক্ষা থাকতেই পারে। কিন্তু ম্যাচটা যে ছিল মুশফিকের। টেস্ট ক্যারিয়ারের শততম ম্যাচ খেলছেন তিনি। ওই ম্যাচে আবার প্রথম ইনিংসে সেঞ্চুরির জন্য দরকার ১ রান। সেই রানটার জন্য ১ ওভার না বাড়ায় অপেক্ষার দীর্ঘ রজনী পার করতে হবে তার। দ্বিতীয় দিন সকালে স্ট্রাইক পাবেন তিনি। ১ রান পেলেই শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিতে দু’বার ভাবেননি অধিনায়ক নাজমুল শান্ত। ওপেনিংয়ে ৫২ রানের জুটি দিয়ে ফিরে যান সাদমান ইসলাম। তিনি ছয়টি চারের শটে ৩৫ রান করেন। অন্য ওপেনার মাহমুদুল হাসান জয় ফিরে যান ৩৪ রান করে।

দলের ৯৫ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক শান্ত ৮ রান যোগ করতে পারেন। পরে তিনে নামা মুমিনুল হক ও পাঁচে নামা মুশফিক ১০৭ রানের জুটি গড়ে দলকে ভালো রানের পথে তুলে নেন। মুমিনুল ফিরে যান ১২৮ বলে ৬৩ রানের ইনিংস খেলে। তার ব্যাট থেকে একটি চারের শট আসে।

বাকি সময়টা মুশফিক ও লিটন দাস পাড়ি দিয়েছেন। মুমিনুলের সঙ্গে জুটিতেই ফিফটি পূর্ণ করেছিলেন মুশফিক। লিটনের সঙ্গে ৯০ রান যোগ করে দিন শেষ করেন। টেস্টে দেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার ১৮৭ বল খেলে ৯৯ রান করেন। তার ব্যাট থেকে পাঁচটি চারের শট আসে। লিটন ৮৬ বলে ৪৭ রান করে দিন শেষ করেছেন। তার ব্যাট থেকে দুটি চার এসেছে।

ঢাকা টেস্টের প্রথমদিন আইরিশরা ছয় বোলার ব্যবহার করেছেন। তবে ব্রেক থ্রু দিতে পেরেছেন কেবল অ্যান্ডি ম্যাকব্রিনি। তিনি ২৬ ওভার হাত ঘুরিয়ে ৮২ রান দিয়ে বাংলাদেশের ৪ উইকেটই দখল করেছেন। ম্যাথু হামফ্রিজ ২৬ ওভার হাত ঘুরিয়ে ৮৩ রান দিয়ে উইকেট পাননি। লেগ স্পিনার গাভিন হোয়ে ১৯ ওভার বল করে ৪৮ রান দিয়ে উইকেট শূন্য থাকেন।

দ্বিতীয় দিন সকালে ১ রান নিতে পারলেই টেস্ট ইতিহাসের ১১তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন মুশফিক। তার আগে রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার, জো রুট, হাশিম আমলা, ইনজামাম উল হক, জাভেদ মিঁয়াদাদরা এই কীর্তি গড়েছেন। এর মধ্যে পন্টিং দুই ইনিংসেই তুলে নেন সেঞ্চুরি। ওয়ার্নার হাঁকান ডাবল সেঞ্চুরি।

Facebook Comments Box

Posted ১:১৫ পিএম | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।