ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিশ্বকাপে যেতে না পারা বেনিনই মেসির সম্ভাব্য শেষ প্রতিপক্ষ

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

বিশ্বকাপে যেতে না পারা বেনিনই মেসির সম্ভাব্য শেষ প্রতিপক্ষ

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচের প্রতিপক্ষ হিসেবে এবার সামনে এসেছে আফ্রিকার দেশ বেনিন। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসে প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ওই ম্যাচে মেসিকে স্কোয়াডে রাখা হয়েছে।

গত আগস্টের শেষ দিনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটিই জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ হওয়ার কথা। তবে বিশ্বকাপের পর দেশের মাটিতে সমর্থকদের সামনে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক সূচিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। ৬ অক্টোবর একই শহরে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে এই পর্ব।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৩তম অবস্থানে থাকা বেনিন এখনো বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবারের মতো সেই স্বপ্ন পূরণের খুব কাছাকাছি পৌঁছেছিল দলটি।

‘সি’ গ্রুপের শেষ ম্যাচের আগে শীর্ষে উঠে এসেছিল বেনিন। নাইজেরিয়াকে হারাতে পারলেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ তৈরি হতো তাদের। কিন্তু ভিক্টর ওসিমহেনের হ্যাটট্রিকে নাইজেরিয়ার কাছে ৪-০ গোলে হেরে যায় বেনিন।

অন্যদিকে রুয়ান্ডাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করে দক্ষিণ আফ্রিকা। ফলে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয় তারা। দ্বিতীয় হয়ে আফ্রিকান প্লেঅফে যায় নাইজেরিয়া। আর তৃতীয় স্থানে থেকে বাছাইপর্ব শেষ করে বেনিন।

বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ না হলেও এবার মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচের প্রতিপক্ষ হওয়ার সুযোগ পেয়েছে বেনিন। আর্জেন্টিনার মতো বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে ম্যাচটি তাই আফ্রিকার দলটির জন্যও নিজেদের সামর্থ্য তুলে ধরার বড় মঞ্চ হতে পারে।

Facebook Comments Box

Posted ১০:১৯ এএম | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।