ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ঘরের মাঠে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

ঘরের মাঠে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

এজবাস্টনে তৃতীয় ও শেষ টেস্টেও দাপুটে জয় তুলে নিয়ে ঘরের মাঠে পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড।

শনিবার ম্যাচের চতুর্থ দিনে ১৩০ রানের লক্ষ্য মাত্র ২৫ ওভারেই পেরিয়ে যায় স্বাগতিকরা। ৮ উইকেটের এই জয়ের পথে প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ইংল্যান্ড। তবে জো রুট ও জর্ডান কক্সের অবিচ্ছিন্ন ১২৮ রানের জুটিতে সহজ জয় নিশ্চিত করে তারা।

ম্যাচের শুরু থেকেই ছিল ইংল্যান্ডের নিয়ন্ত্রণ। প্রথম ইনিংসে পাকিস্তানকে মাত্র ১৩৩ রানে অলআউট করে ৪৫৩ রান তোলে স্বাগতিকরা। ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪৪৯ রান করলেও ইংল্যান্ডের জয় ঠেকাতে পারেনি।

হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১০৩ রানে হারিয়েছিল ইংল্যান্ড। এরপর লর্ডসে দ্বিতীয় টেস্টে জয় পায় ১৯৪ রানে। শেষ ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখে তিন ম্যাচের সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল স্বাগতিকরা।

শেষ টেস্টেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ইংলিশ অধিনায়ক জো রুট। ৮টি চারের সাহায্যে ৬২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। সিরিজে নিজের তৃতীয় ফিফটি তুলে নেওয়া জর্ডান কক্স ৮টি চারে ৫৯ রানে অপরাজিত থাকেন।

এর আগে প্রথম ইনিংসে ৬৫ রান করার পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান ড্যান লরেন্স। সিরিজসেরার পুরস্কার যৌথভাবে জেতেন পাকিস্তানের মোহাম্মাদ আব্বাস ও ইংল্যান্ডের অলি রবিনসন।

১৩০ রানের লক্ষ্য তাড়ায় প্রথম বলেই কট বিহাইন্ড হয়ে ফেরেন বেন ডাকেট। এরপর ওভারের শেষ বলে এমিলিও গেকে এলবিডব্লিউ করেন মোহাম্মাদ আব্বাস। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড।

সেখান থেকে দলের হাল ধরেন রুট ও কক্স। মোহাম্মাদ ইমরানকে চার মেরে ৫৭ বলে ফিফটি পূর্ণ করেন রুট। এরপর সাইম আইয়ুবকে বাউন্ডারি হাঁকিয়ে ৬৮ বলে পঞ্চাশের ঘরে পৌঁছান কক্স। এরপর আর তাদের জুটি ভাঙতে পারেনি পাকিস্তানের বোলাররা।

শেষ পর্যন্ত ২৫তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। এই জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের কৃতিত্ব অর্জন করল স্বাগতিকরা।

Facebook Comments Box

Posted ৮:৪৩ পিএম | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।