নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 295 বার পঠিত

প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর চিন্তা করছে সরকার, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২০ অক্টোবর) বিকালে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, তারা বিভিন্ন জায়গায় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়েছে।’
তবে বিমানভাড়া কমানোর বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘বিমানভাড়া তো প্রতিযোগিতার বিষয়, তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কমানো হলে অন্যান্য এয়ারলাইনসও ভাড়া কমাবে।’
এ সময় স্বরাষ্ট উপদেষ্টা জানান, শিগগিরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে। পাসপোর্ট দেখিয়েই যেন যাত্রীরা ঢুকে যেতে পারেন।
Posted ৭:৪৩ পিএম | সোমবার, ২০ অক্টোবর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।