ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

চলতি বছর আসছে আয়ারল্যান্ড, সূচি জানাল বিসিবি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   287 বার পঠিত

চলতি বছর আসছে আয়ারল্যান্ড, সূচি জানাল বিসিবি

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এবারের সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলবে আইরিশরা।

শনিবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৬ নভেম্বর ঢাকায় পৌছাবে আয়ারল্যান্ড। এরপর তারা চলে যাবে সিলেট। চায়ের শহরের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ই নভেম্বর থেকে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরপর দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর, ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এটি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ।

এর আগে মাত্র একবার তারা টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল- ২০২৩ সালের এপ্রিল মাসে, ঢাকায় শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ সাত উইকেটে জয় পেয়েছিল।

টেস্ট সিরিজ শেষে দুই দল চলে যাবে চট্টগ্রামে। টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলোর হবে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

Facebook Comments Box

Posted ৪:৩৭ পিএম | শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।