ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘পিআর পদ্ধতিতে ফ্যাসিস্ট তৈরির সুযোগ থাকে না’

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   378 বার পঠিত

‘পিআর পদ্ধতিতে ফ্যাসিস্ট তৈরির সুযোগ থাকে না’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি এবং এককভাবে ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকে না। প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হয়। বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধির সংসদে যাওয়ার সুযোগ তৈরি হয়। এই জন্যই আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছি। যারা চায় না, বোঝে না, তারা বুঝবে। এখন তো বোঝা কিছুটা শুরু করেছে।

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে মঙ্গলবার বিকালে ঢাকা-৯ আসনের বাসাবো খেলার মাঠে দলের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় রেজাউল করিম বলেন, যারা দেশ গড়ার এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে গড়িমসি করছে, আমি তাদের পরিষ্কার বলব, যদি বুঝতে ভুল করেন সময় নেন। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান। সেখানে কিন্তু জুলাই চেতনার বাস্তবায়ন হয়েছে। এই জন্য বলছি এখনো বোঝার সুযোগ রয়েছে। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে। পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচারকেও জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

এ সময় ঢাকা-৯ আসনে (খিলগাঁও-সবুজবাগ-মুগদা) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী হিসাবে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিককে পরিচয় করিয়ে দেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতা এবং খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানার নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:১১ এএম | বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।