ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচারে ‘কমিশন’ গঠনের দাবি ডিআরইউ’র

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ অগাস্ট ২০২৫   |   প্রিন্ট   |   317 বার পঠিত

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচারে ‘কমিশন’ গঠনের দাবি ডিআরইউ’র

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। একইসঙ্গে সাংবাদিক সাগর-রুনিসহ সকল হত্যার বিচারে অবিলম্বে ‘বিচার বিভাগীয় কমিশন’ গঠনের দাবি জানানো হয়েছে।

শনিবার (৯ আগস্ট) এক বিবৃতিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ২০২৪ সালের আগস্ট মাসে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর গণমাধ্যম পরিবেশে উন্নতির আশা সৃষ্টি হলেও, সাংবাদিকদের নিরাপত্তা অনিশ্চিতই রয়ে গেছে।

সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। গাজীপুরে স্থানীয় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনা শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। বিচারহীনতা ও নিরাপত্তাহীনতা এই সহিংসতার বড় কারণ।

নেতৃবৃন্দ বলেন, এর আগেও সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে হত্যা করা হয়। সেই বিচার আজও হয়নি। অপরাধীরা শাস্তি না পাওয়ায় এবং সাংবাদিকদের পর্যাপ্ত সুরক্ষা না থাকায় হামলার ঘটনা বারবার ঘটছে। এতে সংবাদমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। পাশাপাশি গণতন্ত্র ও মানবাধিকারও সংকটের দিকে ধাবিত হচ্ছে।

সাংবাদিকদের হুমকি, হামলা ও হত্যার দ্রুত বিচারে অবিলম্বে পৃথক বিচার বিভাগীয় কশিন গঠন করতে সরকারের কাছে দাবী জানান নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। এই  হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত ১১৩ বার সময় বাড়ানো হয়েছে। পরবর্তী শুনানির জন্য ১৫ অক্টোবর দিন ধার্য রয়েছে।

Facebook Comments Box

Posted ৩:০৪ এএম | রবিবার, ১০ অগাস্ট ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।